|
সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, খাদে পড়ে আহত ১০
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, খাদে পড়ে আহত ১০ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনায় আহত অপর দুইজন ট্রাকের চালক ও তার সহকারী বলে মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ ও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওসি আতাউর রহমান বলেন, “মোহনপুর মডেল টাউনের সামনে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। “এতে সেনাবাহিনীর পিকআপ ভ্যান ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।” দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
