ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ১৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Thursday, 21 August, 2025, 11:47 AM

চাঁপাইনবাবগঞ্জে ১৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ১৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৭২ বস্তা সার অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বড়াইল দেওপুরা বাজারে অভিযান চালিয়ে মেসার্স শাজাহান ট্রেডার্স নামে প্রতিষ্ঠানকে এই অর্থদন্ড প্রদাণ করা হয়। একই সাথে মজুদকৃত সার কৃষি কর্মকর্তার তত্ত¡াবধানে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির মুন্সী।

এ বিষয়ে তিনি জানান, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার বড়াইল দেওপুরা বাজারে মেসার্স শাহজাহান ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে আগে থেকে মজুদ করে রাখা ৩৯ বস্তা ডিএপি, ৪৫ বস্তা ইউরিয়া এবং ৮৮ বস্তাা এমওপি সার মোট ১৭২ বস্তা সার জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল-আখিরা গ্রামের আবু বক্করের ছেলে মো. শাহজাহানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদ সার উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেনের উপস্থিতিতে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে ১৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ১৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন জানান, মেসার্স শাহজাহান ট্রেডার্সের সার বিক্রির জন্য কোনো লাইসেন্স নেই। তিনি শুধু কীটনাশক বিক্রির জন্য লাইসেন্স নিয়েছেন। আর তাই ডিলারশিপ সাব ডিলারশিপ লাইসেন্স বিহীন দোকানে সার বিক্রয় করা আইনত দন্ডনীয় অপরাধ হওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(২) ধারা অনুযায়ী শাহজাহানকে জরিমানাসহ সার জব্দ করে মজুদ সারগুলো প্রান্তিক কৃষকদের মাঝে বুধবার সকালে সরকারী নায্যমূল্যে বিক্রয় করা হয়েছে। ###

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status