|
গাজীপুরে যানজট নিরসন ও ফ্লাইওভার নির্মাণে জামায়াতের মানববন্ধন
মো মাসুদ রানা, গাজীপুর
|
![]() গাজীপুরে যানজট নিরসন ও ফ্লাইওভার নির্মাণে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির এডভোকেট সাদেকুজ্জামান খান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, গাজীপুর সদর মেট্রো ৩০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা ছাত্র শিবিরের সভাপতি মো. সোলাইমান কবির, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং জননেতা মনির হোসেন। মানববন্ধন শেষে ৫ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন এডিসি জেনারেল ও এডিসি শিক্ষা। পরে একই স্মারকলিপি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর প্রদান করা হয় এবং তার পক্ষে জি সি সির প্রধান নির্বাহী কর্মকর্তা তা গ্রহণ করেন। স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো শিববাড়ি মোড় থেকে জোড়পুকুর হয়ে হাড়িনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ, রেলক্রসিংয়ের দুই পাশের রাস্তা ও ফুটপাথে অস্থায়ী কাঁচা বাজার ও ভ্রাম্যমাণ মার্কেট স্থানান্তর ও তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, শিববাড়ি মোড়ে দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিশ্চিত করা, ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন করা এবং শিববাড়ি মোড় থেকে হাড়িনাল হয়ে হানকাটা ব্রিজ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও চার লেনে উন্নীত করা। বক্তারা হুঁশিয়ারি দেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
