ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 August, 2025, 7:56 PM

গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে মোবাইল ফোন ‘ছিনতাই’ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। এ সময় জনতা ধাওয়া দিয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বয়স আনুমানিক ২২ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট। পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানায় পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status