|
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি পেলেন উপজেলা প্রশাসনের পক্ষথেকে ঢেউ টিন ও পন্য সামগ্রি
নতুন সময় প্রতিনিধি
|
![]() অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি পেলেন উপজেলা প্রশাসনের পক্ষথেকে ঢেউ টিন ও পন্য সামগ্রি এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্য সহায়তা পেতে সাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খোকন বিশ্বাস ও গনমাধ্যম কর্মী নাছির শরিফে সহ ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাজাহান হাং এর অবদান অনেক। উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ধলুর বাড়ি উকিল হাং এর বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এসময় বসত ঘরটি সহ ঘরে থাকা প্রায় ৩০মন ধান ৮মন চাউল, নগত ২২হাজার টাকা সহ স্টিলের আলমারি, ফ্রিজ সুকেজ কম্বল সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে উজিরপুর থানা সহ উপজেলা ও ইউনিয়ন বি এন পি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামি আন্দোলন ছাড়াও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় ভাবে অনেকেই নগদ অর্থ সহ বিভিন্ন ভাবে সহায়তা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
