|
লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সমিতি সূত্রে জানা যায়, ২০১২ সালের পর লাকসাম উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র নির্বাচন হয়নি। নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সংগঠনটি যাত্রা শুরু করেছে। ৫ আগস্ট সমিতির ২৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়। উল্লেখ্য- গত ২৮ জুন লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ২৫ জন কাউন্সিলর নির্বাচিত হন। ৫ আগস্ট ওই কাউন্সিলরদের গোপন ভোটে এডহক কমিটি গঠন করা হয়। এ কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
