|
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আজ ১০ জুলাই রোববার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ। সভার সভাপতি জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামের আইনশৃঙ্খলা বিষয়ে বেশ কিছু বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করলেও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের স্বার্থে প্রশাসনের সকল দপ্তরকে সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দেন এবং একই সাথে তিনি মাদক চোরাচালান, ধর্ষণের মতো ঘৃণ অপরাধ, চাঁদাবাজি, নির্যাতন, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান। কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব উল হক বলেন, কুড়িগ্রাম ২৭৮ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও নারী নির্যাতন নিয়ে অনেকে অভিযোগ নিয়ে আসেন। বিষয় গুলো নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজি, মাদক প্রতিরোধসহ অসামাজিক কার্যকলাপ রোধে সেনাবাহিনী তৎপর রয়েছে। সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত জুন মাসে খুন, চুরি , চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন সহ ১২৪টি অপরাধ সংঘটিত হয়। কিন্তু জুলাই মাসে বৃদ্ধি পেয়ে ১৫৫টি অপরাধ সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে এই ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনী দায় এড়াতে পারেন না। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
