|
সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো কারখানাসহ ৩০ দোকান
মোঃ ইব্রাহিম, সেনবাগ
|
![]() সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো কারখানাসহ ৩০ দোকান প্রাথমিকভাবে জানা যায়, পলি প্লাইউড কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।এ সময় পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আগুন নেভানোর কাজে অংশ নেয়। অগ্নিকাণ্ডে সেবারহাট মেটাল, বেলাল মেশিনারি, ইব্রাহিম সাইকেল, জনি মেটাল, রবি মেটাল, রিথি গ্লাস, মিজান ট্রেডার্স, খান মেটাল, বেলাল চা স্টোর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া প্রায় ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে, যেগুলো থেকে আগুনের লেলিহান দেখে মালামাল সরানো চেষ্টা করা হয়। আগুনে দোকানগুলোর মালামাল এবং কারখানার মুল্যবান মালামাল ও মেশিন পুড়ে ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ফার্নিচার কারখানায় ২শতাধিক শ্রমিক কর্মরত ছিলো বলে জানা গেছে। নোয়াখালী ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪/৫ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুনের প্রাথমিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ৬-৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ভয়াবহতা ছিল অনেক। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।স্থানীয় ব্যবসায়ীদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা হবে। কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
