ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Sunday, 10 August, 2025, 6:31 PM

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১

হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় মালামালসহ এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ৮ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপি'র একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে প্রবাল বনিক(৪৪) নামে এক ব্যাক্তিকে আটক করেন। 

সে হবিগঞ্জ পৌরসভার বগলাবাজার এলাকার মৃত হরিদাস বনিক এর পুত্র। এসময় তার নিকট থেকে ভারতীয় ২৪০০ রুপি, ১ টি কষ্টিপাথর,বিভিন্ন কালার আংটির পাথর-১৪৫ পিস এবং ওয়েট মেশিন ছোট-০১ টি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সিজার মূল্য--৫,৬৬,০৬০/- টাকা। 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের ইদু মিয়ার পুত্র মো: মোক্তার মিয়া (৩৫) পালিয়ে যায়।  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status