ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
তেঁতুলিয়ায় ভজনপুরে গ্রামের কাঁচা রাস্তা থেকে মরদেহ উদ্ধার
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Sunday, 10 August, 2025, 2:53 PM

তেঁতুলিয়ায় ভজনপুরে গ্রামের কাঁচা রাস্তা থেকে মরদেহ উদ্ধার

তেঁতুলিয়ায় ভজনপুরে গ্রামের কাঁচা রাস্তা থেকে মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু খবর পাওয়া গেছে । হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১০ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির ২০০ থেকে ৩০০ গজ দূরে সাবুলের বাড়ির সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে তেতুলিয়া মডেল থানার  পুলিশ।

নিহত রাজিউল ইসলাম একই গ্রামের নাজমুল হকের ছেলে। স্থানীয়দের মতে রাজিউল রাতে ভজনপুর বাজারে গিয়েছিল।  এরপর রাতে আর বাড়ি ফিরেনি।  সে গাড়িতে লেবারের কাজ করতো।  ভোর রাতে কাউরগছ গ্রামের কাঠালতলি এলাকায় সাবুলের বাড়ির দরজার সামনে রাজিউল কে পগে থাকতে দেখতে পায় সাবুলের স্ত্রী গুলজান বেগম। 

পরে স্বামী সাবুলকে জানালে সাবুল রাজিউলের স্ত্রী ও মাকর খবর দেয়।  ঘটনাস্থল থেকে রাজিউলের  বাড়ি  ২০০ থেকে ৩০০ গজ দূরে।  এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন বা কোন আলামত পাওয়া যায়নি। নিহতের পরিবার বলছে তার বুকের ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। এরপরেও ময়নাতদন্তে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status