|
তুহিন হত্যায় চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী
নতুন সময় প্রতিনিধি
|
![]() তুহিন হত্যায় চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, তুহিনের হত্যাকান্ড শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে। এ হত্যাকান্ডের পেছনে থাকা সকল ব্যক্তিকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। আর তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় দ্রæত বিচারের জন্য আলাদা ট্রাইবুন্যাল গঠনের দাবি জানান। মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, এনটিভির জেলা প্রতিনিধি শহিদুল হুদা অলকসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
