ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পানাইল যুব সামাজের উদ্দ্যোগে জুলাই ৩৬ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Saturday, 9 August, 2025, 11:27 AM

পানাইল যুব সামাজের উদ্দ্যোগে জুলাই ৩৬ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

পানাইল যুব সামাজের উদ্দ্যোগে জুলাই ৩৬ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবলের শক্তিকে কাজে লাগিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার পানাইল যুবসমাজ। তাদের আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে দর্শকে ঠাসা পানাইল ইউনাইটেড একাডেমি স্কুলমাঠ। বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত এই খেলায় শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ছত্রকান্দা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলফাডাঙ্গা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।

এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণদের খেলাধুলায় আগ্রহী করে মাদকের অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনা। পানাইল যুবসমাজের রাকিবুল ইসলাম ও নয়ন শেখ  বলেন, "খেলাধুলা তরুণদের সুস্থ ও সুন্দর জীবন বেছে নিতে সাহায্য করবে।" আগামী ৯ আগস্ট, শনিবার শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে স্বাগতিক পানাইল ফুটবল একাদশের মুখোমুখি হবে আলফাডাঙ্গা ফুটবল একাদশ। ফাইনাল নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status