|
জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারে নাগরিক সচেতনা বৃদ্ধিতে নারায়ণগঞ্জর জেলা প্রশাসক
নতুন সময় প্রতিবেদক
|
![]() জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারে নাগরিক সচেতনা বৃদ্ধিতে নারায়ণগঞ্জর জেলা প্রশাসক তবে এসব দেখে হতাশ না হয়ে জেলা প্রশাসক উল্টো এই কার্যক্রম আরও জোরদার করেছেন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদকে সঙ্গে নিয়ে চলমান কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি খালপাড় ও আশপাশের এলাকায় নিজ হাতে লিফলেট বিতরণ করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন এবং মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন। ![]() জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারে নাগরিক সচেতনা বৃদ্ধিতে নারায়ণগঞ্জর জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, জলাবদ্ধতা নারায়ণগঞ্জের একটি প্রধান সমস্যা। যেসব এলাকা এ সমস্যায় আক্রান্ত, আমি সেগুলো পরিদর্শন করেছি এবং একটি টিম গঠন করে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় রিপোর্ট তৈরি করেছি। সে অনুযায়ী আমরা মন্ত্রণালয়ের সহযোগিতায় খাল উদ্ধার কার্যক্রম শুরু করেছি। তিনি জানান, কর্মসূচির আওতায় শহরের ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার এলাকায় ৫৬টি ব্লকেজ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৯টি খালে ময়লা ও আবর্জনা অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, ৬ আগস্ট পর্যন্ত ১২০০ ট্রাকেরও বেশি ময়লা ও আবর্জনা অপসারণ করা হয়েছে। ইতোমধ্যে ৪.৮৬ কিলোমিটার খাল পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, আমরা যে সময় খাল পরিষ্কার করছি, সে সময়ই কিছু মানুষ আবার খালে ময়লা ফেলছেন। এভাবে চললে আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, আমরা সবাইকে অনুরোধ করবো সচেতন হোন। আমরা যেসব এলাকায় ময়লা ফেলা হচ্ছে, সেখানে সাইনবোর্ড লাগাচ্ছি, লিফলেট বিতরণ করছি, মাইকিং করছি। এরপরও যদি কেউ খালে ময়লা ফেলে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, প্রতিদিন প্রায় ৩৫ জন শ্রমিক এবং ৫টি এক্সক্যাভেটর মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ শহর, 'আমাদের বাড়ি সচেতন হই, পরিষ্কার করি' এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন নাগরিক অংশগ্রহণের মাধ্যমে জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। গত ২৯ জুলাই ২০২৫ তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জলাবদ্ধতা নিরসন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নগরবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছে, যদি এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালানো হয়, তবে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
