|
আলফাডাঙ্গায় চরআজমপুর মধুমতি নদীর বাঁধ ধসে আতঙ্ক পুরো এলাকাবাসী
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় চরআজমপুর মধুমতি নদীর বাঁধ ধসে আতঙ্ক পুরো এলাকাবাসী গতকাল সোমবার ভোর থেকে বাঁধের সিসি ব্লকগুলো খসে পড়তে শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নির্মাণকাজে গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। চর আজমপুর গ্রামের বাসিন্দা শামীম মোল্লা বলেন, “আমার বাড়ি একেবারে নদীর কাছে। যেকোনো মুহূর্তে আমার ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। আমরা খুব আতঙ্কে আছি।” একই গ্রামের হান্নান শরীফ বলেন, “দ্রুত মেরামত করা না হলে অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়ে যাবে।” স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, প্রকল্পের কাজ এখনো শেষ না হওয়ায় মেরামতের সম্পূর্ণ দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। তিনি বলেন, “নদীর স্রোতধারার পরিবর্তনের কারণে এই সমস্যা হয়েছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশ দিয়েছি।” ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লিটন মল্লিকের ব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, নদীতে অতিরিক্ত পানির চাপের কারণে কিছু অংশ ধসে গেছে। জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে ক্ষতিগ্রস্ত অংশটি সুরক্ষিত করার কাজ চলছে। নদীর পানি কমলে ব্লক স্থাপন করে স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হবে। এদিকে, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তিনি বলেন, “এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা, তবে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে। কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিশ্চিত করব যেন বাঁধটি দ্রুত ও সঠিকভাবে মেরামত করা হয়।” ইউএনও-এর আশ্বাসে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে বাঁধটি মেরামত করা হবে এবং তাদের বাড়িঘর সুরক্ষিত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
