ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
লাকসামে সামিরা আজিম দোলার লিফলেট বিতরণ: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহবান
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 6:12 PM

লাকসামে সামিরা আজিম দোলার লিফলেট বিতরণ:  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহবান

লাকসামে সামিরা আজিম দোলার লিফলেট বিতরণ: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহবান

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা   বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। বুধবার (৬ জুলাই) মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে সামিরা আজিম দোলা সাধারণ মানুষের হাতে হাতে তুলে দেন বিএনপির এই ৩১ দফার কর্মপরিকল্পনার ছাপানো কপি; যেখানে দেশের সংকট উত্তরণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক ন্যায়বিচারের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।

লাকসামে সামিরা আজিম দোলার লিফলেট বিতরণ:  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহবান

লাকসামে সামিরা আজিম দোলার লিফলেট বিতরণ: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহবান

এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও নারী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও লিফলেট গ্রহণ করে সামিরা দোলার কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন। সামিরা দোলা বলেন, 'এই ৩১ দফা শুধু বিএনপির দলীয় এজেন্ডা নয়, এটি একটি জনগণের মুক্তির রূপরেখা। আমরা প্রত্যেক ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে চাই।'স্থানীয় পর্যায়ে এমন প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, নির্বাচনের প্রস্তুতি হিসাবে এটি একটি ইতিবাচক উদ্যোগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status