|
কিশোরগঞ্জ জেলা বিএনপির জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিজয় মিছিল
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জ জেলা বিএনপির জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিজয় মিছিল বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিজয় র্যাগলী বের হয়। মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথখলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি শরীফুল আলমের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার পরিচালনায় বক্তব্য দেন , জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল হোসাইন , জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণ ভরে স্মরণ করছি। এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
