|
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাজ্জাদ গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাজ্জাদ গ্রেফতার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, আজ ২৮ জুলাই সোমবার গভীররাতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভাধীন বাস স্টান্ড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার মাদক কারবারি মোঃ শেখ সাজ্জাদ (৩১) কে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী বাস স্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে। এজন্য তিনি সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
