|
ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা প্রকল্পে রহস্যজনক বদলি বাণিজ্য!
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা প্রকল্পে রহস্যজনক বদলি বাণিজ্য! নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের উন্নয়নে এবং ইতিবাচক প্রসারে এই প্রকল্পটি প্রশাসনিক ইতিবাচক কর্মকান্ডে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একটি সাধু সিন্ডিকেট। যার নেপথ্যে কলকাঠি নড়ার গুঞ্জন রয়েছে পরিচালক(সমন্বয়) মহিউদ্দিনের বিরুদ্ধে। জানাগেছে, প্রকল্পটির জেলা কার্যালয়ের মাঠ পর্যায়ের কতিপয় কর্মকর্তা দীর্ঘ বহুবছর একইস্থানে চাকুরীর মাধ্যমে নিজেদেরকে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়ম সাথে জড়িয়ে ফেলেন। যা সম্পর্কে মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ও বিভিন্ন সংবাদপত্রে নেতিবাচক সংবাদের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তাদেরকে বদলির আদেশ দেয়। ১০৩,, ১১৭, ১১৮ এবং ৪২৫৬ স্মারকে জেলার মাঠপর্যায়ের ২৩ জন কর্মকর্তাকে বিভিন্ন তারিখে নির্দেশ প্রাপ্ত হয়ে বদলির আদেশে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক তৌহিদুল ইসলাম। বদলিকৃতদের অধিকাংশ কর্মস্থলে যথাসময়ে যোগদান করলেও এক্ষেত্রে ৫ জন কর্মকর্তা এই বদলির আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যাদের মধ্যে রয়েছে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সুপারভাইজার রিপন মাহমুদ, নারায়নগঞ্জের ফিল্ড সুপারভাইজার আল আমিন, কুমিল্লা জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মাসুদ রানা ও নোয়াখালীর জেলার ফিল্ড অফিসার আল আমিন হোসেন। উল্লেখিত ৫ কর্মকর্তা ৩ জুলাই ২০২৫ এর মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান না করলে ৩ জুলাই অপরাহ্ন থেকে তাদেরকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ডরিলিজ হবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। কিন্তু এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্লেখিত কর্মকর্তারা স্ট্যান্ডরিলিজের তারিখ হতে অতিরিক্ত আরো ১২ কর্মদিবস অতিবাহিত হলেও রহস্যজনক খুঁটিরজোরে বদলীকৃত কর্মস্থলে যোগদান করেননি। যা ইসলামী ফাউন্ডেশনের উক্ত প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কৌতুহল,উদ্বেগ উৎকণ্ঠা জন্ম দিয়েছে। উল্লেখ্য,সম্প্রতি প্রকল্প পরিচালক তৌহিদুল ইসলামের বদলিতে তারা মহাখুশি। এই সুযোগ কাজে লাগিয়ে তারা এখন সবকিছু ম্যানেজ করতে আদা জল খেয়ে মাঠে নেমেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
