ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ত্রিশালে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 11:24 AM

ত্রিশালে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ত্রিশালে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরবাড়ি এলাকায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। সোমবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাক চালক আলামিন (২২) ও হেলপার হাফিজুর রহমান (২০)।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, আজ সকাল ৮টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় ত্রিশাল থেকে ভালুকাগামী গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস সজোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। একই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী আরেকটি মিনি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস ও ট্রাকের মোট ১৫ জন আহত হন। এর মধ্যে আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও সাতজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর ও মমেক হাসপাতালে নেওয়ার পথে আল আমিনের মৃত্যু হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status