ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
আগুনে পোড়া রোগীর চোখের যত্নে করণীয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 July, 2025, 5:48 PM

আগুনে পোড়া রোগীর চোখের যত্নে করণীয়

আগুনে পোড়া রোগীর চোখের যত্নে করণীয়

আগুনে পোড়া একটি ভয়াবহ দুর্ঘটনা। এতে শুধু ত্বক নয়, চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাপ, ধোঁয়া বা রাসায়নিকের সংস্পর্শে চোখে ক্ষতের সৃষ্টি হলে অন্ধত্বের ঝুঁকি থাকে। তাই চোখের যত্ন নেওয়া খুব জরুরি। 

চলুন, জেনে নিই দুর্ঘটনার পরপরই কী করবেন

পানির ব্যবহার
সেঁক লাগার সঙ্গে সঙ্গে ১৫-২০ মিনিট ঠাণ্ডা ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে কিছু পড়লে নিজে তোলার চেষ্টা করবেন না। চোখ ঘষা বা ঘরোয়া কিছু ব্যবহার থেকে বিরত থাকুন।

দ্রুত চিকিৎসকের কাছে যান
চোখে পোড়ার প্রভাব দেখতে না পেলেও চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন। কর্নিয়া বা কনজাংটিভার ক্ষতি হয়েছে কি না তা নির্ণয় করে চিকিৎসা শুরু জরুরি।

চোখকে সংক্রমণ থেকে বাঁচান
ধুলা, ধোঁয়া, গ্যাস বা রাসায়নিকের সংস্পর্শ এড়িয়ে চলুন। রোগী যেন চোখে হাত না দেয়, সেটি নিশ্চিত করুন।

নিয়মিত ওষুধ ব্যবহার
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিচের ওষুধগুলো ব্যবহার করতে হতে পারে :

অ্যান্টিবায়োটিক ড্রপ/মলম : সংক্রমণ প্রতিরোধে

লুব্রিকেন্ট ড্রপ : শুষ্কতা ও অস্বস্তি কমাতে

স্টেরয়েড ড্রপ (প্রয়োজনে) : প্রদাহ কমাতে, তবে শুধু চিকিৎসকের পরামর্শে

ব্যথার ওষুধ : অস্বস্তি কমাতে

নিয়মিত ফলোআপ করুন
চিকিৎসকের কাছে নিয়মিত যেতে হবে চোখের উন্নতি পর্যবেক্ষণে। চোখে ছানি, ঘা বা অন্য সমস্যা হচ্ছে কি না তা পর্যবেক্ষণে রাখুন।

সানগ্লাস ও আই শিল্ড ব্যবহার
রোদ, ধোঁয়া ও ধূলিকণা থেকে চোখ রক্ষায় সানগ্লাস পরুন। রাতে ঘুমের সময় নরম আই শিল্ড ব্যবহার করলে চোখের সুরক্ষা বাড়ে।

মানসিক সহায়তা দিন
চোখে ক্ষতির ফলে রোগী মানসিকভাবে ভেঙে পড়তে পারে। ধৈর্য রাখতে সাহায্য করুন, পাশে থাকুন।

পুষ্টিকর খাবার খান
ভিটামিন এ-সমৃদ্ধ খাবার যেমন- গাজর, ডিমের কুসুম, কুমড়া। সবুজ শাকসবজি ও পর্যাপ্ত পানি দ্রুত আরোগ্যে সহায়তা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status