ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
যশোরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে বোন খুন
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 23 July, 2025, 5:57 PM

যশোরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে বোন খুন

যশোরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে বোন খুন

যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার পর এ ঘটনা ঘটে। নিহত শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত ভাইয়ের নাম খোকন, তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারলে উত্তেজিত হয়ে খোকন তার বোনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এসময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে হাসুয়ার কোপে গুরুতর আহত হন তিনি।রক্তাক্ত অবস্থায় শারমিনকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status