ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের প্রার্থমিক বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্তের দাবিতে মানববন্ধন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Wednesday, 23 July, 2025, 5:05 PM

পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের প্রার্থমিক বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্তের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের প্রার্থমিক বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্তের দাবিতে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলার ২৪টি কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন। 

বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় সকল কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সমবেত হন। পরে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আটোয়ারী-রুহিয়া সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন। 

তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী ও আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমূখ। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ নাজিরুল ইসলাম। বিক্ষোভ ও মানববন্ধন শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status