ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের কোনাবাড়িতে জাতীয় পার্টির নেতা হত্যার আসামী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 July, 2025, 5:02 PM

গাজীপুরের কোনাবাড়িতে জাতীয় পার্টির নেতা হত্যার আসামী গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়িতে জাতীয় পার্টির নেতা হত্যার আসামী গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় পার্টির নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আব্দুর রহিম (১৭) নামের আরও একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃত আব্দুর রহিম কাশিমপুর থানার বারেন্ডা এলাকার জুলহাসের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে জরুন এলাকায় নানা জিন্নার বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাসির উদ্দিন পালোয়ান মহানগরীর কোনাবাড়ী জরুন ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন।

মামলার এজহার সূত্রে জানায়, গত ২৭ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন পালোয়ান ও তার পরিবারের ৬-৭ জন সদস্যের ওপর সশস্ত্র হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নাসির উদ্দিন পালোয়ানকে এলোপাতাড়ি কোপানো হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে মামলার ৯নং আসামীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status