ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
লামায় ডেন্জার হিল রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ জুবাইরুল ইসলাম, লামা
প্রকাশ: Wednesday, 23 July, 2025, 4:15 PM

লামায় ডেন্জার হিল রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

লামায় ডেন্জার হিল রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার এক রিসোর্ট থেকে আনোয়ার হোসেন(৪৭) নামের এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।

২৩ জুলাই, বুধবার দুপুর ১২ টার দিকে লামার মিরিঞ্জায় অবস্থিত "ডেঞ্জার হিল রিসোর্ট" এর ১২নং কটেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহের এর ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) হলেন জনাব তোফাজ্জল হোসেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, এটি আত্মহত্যা না অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে লামা থানা পুলিশ।


লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)  তোফাজ্জল হোসেন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status