|
জয়দেবপুর জংশনের নিকট রেল ইঞ্জিন লাইনচ্যুত
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() জয়দেবপুর জংশনের নিকট রেল ইঞ্জিন লাইনচ্যুত বুধবার (২৩ জুলাই) দুপুর সারে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী নতুন সময়কে এ তথ্য জানান, তিনি জানান, জয়দেবপুর স্টেশনের দিকে যাচ্ছিল একটি কমিউটার ট্রেন। একপর্যায়ে স্টেশনের প্রবেশমুখের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এতে করে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুই ও তিন নম্বর লাইনে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি। জয়দেবপুর রেলওয়ের প্রকৌশলী সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে গণমাধ্যম যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভড করেন নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে রেলওয়ের টেকনিক্যাল টিম পৌঁছেছে এবং উদ্ধার কাজ শুরু করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
