ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
উজিরপুর বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টু ও সম্পাদক হুমায়ুন খান
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
প্রকাশ: Monday, 21 July, 2025, 6:23 PM
সর্বশেষ আপডেট: Monday, 21 July, 2025, 6:41 PM

উজিরপুর বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন  সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টু ও সম্পাদক হুমায়ুন খান

উজিরপুর বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টু ও সম্পাদক হুমায়ুন খান

বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি- বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার সকাল দশটায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া বাইতুল ভিউ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন বিএনপির বরিশাল বিভাগের  সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

 অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল জেলা বিএনপির দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ মোঃ মাহবুবুল হক নান্নু, 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখলেন,  বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। 

উজিরপুর বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন  সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টু ও সম্পাদক হুমায়ুন খান

উজিরপুর বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টু ও সম্পাদক হুমায়ুন খান

এ সময় আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন ও  পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক সর্দার সিদ্দিকুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক আ,ফ,ম শামসুদ্দোহা আজাদ। 

কাউন্সিল শেষে সর্বসম্মতি ক্রমেও সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সন্টুকে সভাপতি ও সদস্য সচিব মোঃ হুমায়ুন খানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে দুপুর তিনটার সময় উজিরপুর পৌর বিএনপি'র কাউন্সিল চলমান রয়েছে, কাউন্সিল শেষে গণতান্ত্রিক উপায়ে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক  নির্বাচন করা হবে বলে জেলা নেতৃবৃন্দ জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status