ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ক্লাস শেষে বের হয়ে আসছিল কাব্য, হঠাৎ বিকট বিস্ফোরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 July, 2025, 6:11 PM

ক্লাস শেষে বের হয়ে আসছিল কাব্য, হঠাৎ বিকট বিস্ফোরণ

ক্লাস শেষে বের হয়ে আসছিল কাব্য, হঠাৎ বিকট বিস্ফোরণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কাব্য। আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে কাব্যর ক্লাস শেষ হয়ে গিয়েছিল। বের হয়ে আসছিল সে। এ সময় বিকট শব্দে হয় বিস্ফোরণ।

কাব্য গণমাধ্যমকে জানায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। যে ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় সেটি দোতলা ছিল। ক্যান্টিনের পাশেই ওই ভবনটি। সেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস হতো।

দুপুর ১টার দিকে তাদের ছুটি হয়ে যায়। তবে তখনো কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল। কাব্য আরো জানায়, আহত অনেককে উত্তরার আধুনিক মেডিক্যাল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের জন্য প্রচুর রক্ত লাগবে।

রক্ত দিতে আগ্রহীদের অ্যাম্বুল্যান্সে নেওয়া হচ্ছে। উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status