ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের এমপির মধ্যে পার্থক্য কোথায়?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 8:03 PM

ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের এমপির মধ্যে পার্থক্য কোথায়?

ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের এমপির মধ্যে পার্থক্য কোথায়?

ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত নন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা, নেই নির্দিষ্ট সংসদীয় এলাকাও। সংসদ সদস্য হিসেবে একজন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে সংরক্ষিত নারী আসনের সদস্যের ভূমিকা এবং কাজে পার্থক্য আসলে কতটা?

সংসদে অংশগ্রহণের সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নেওয়া এই বিশেষ পদক্ষেপ বাস্তাবে নারীকে কতটা ক্ষমতায়িত করতে পেরেছে?

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন ঘিরে এসব আলোচনা আবারও সামনে এসেছে।

সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হলেও এর মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতায়িত করার লক্ষ্য আদতে বাস্তবায়িত হচ্ছে কিনা এমন প্রশ্ন আবারো সামনে এনেছেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষকরা।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফওজিয়া করিম বলছেন, দীর্ঘদিন ধরেই নারীদের জন্য সংরক্ষিত আসনের বদলে সরাসরি নির্বাচনের কথা বলা হলেও গুরুত্ব দেয়নি কোনো সরকারই।

বিবিসি বাংলাকে তিনি বলছেন, "নির্বাচনের মাধ্যমে আসা একজন সদস্য এবং সংরক্ষিত আসনের একজন নারী সদস্য দুই জনই পূর্ণাঙ্গ সংসদ সদস্য, সুযোগ-সুবিধাও এক কিন্তু ক্ষমতার ভারসাম্য এবং দায়বদ্ধতার ক্ষেত্রে দুজনের ব্যবধান বিস্তর।"

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় হাই কমান্ডের আনুগত্য কিংবা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পরিবারের সদস্যরাই গুরুত্ব পেয়ে থাকেন।

"এখন পর্যন্ত কয়জন নারী নেতৃত্ব সংরক্ষিত আসনের সংসদ সদস্য থেকে পরবর্তীতে জাতীয় নেতৃত্বে উঠে আসতে পেরেছেন সেটি বিবেচনা করলেই উত্তর পাওয়া যাবে," বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ মোহাম্মদ সাহান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status