ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 4:04 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 22 April, 2026, 5:41 PM

এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ

এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে ২ জুলাই; প্রথম দিন হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা।

বুধবার এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

২ জুলাই থেকে শুরু হয়ে ৮ অগাস্ট পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। আর ১৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম ৩০ মিনিট হবে বহুনির্বাচনি পরীক্ষা, শেষ আড়াই ঘণ্টা হবে রচনামূলক।

সূচিতে পরীক্ষার্থীদের জন্য এক গুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে।

উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

পরীক্ষার হলে কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করা যাবে। এছাড়া শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবে না।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সবগুলো বোর্ডে একই প্রশ্নপত্রে নেওয় হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রথমে জুন মাসে এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ পরীক্ষা পিছিয়ে দুই জুলাই থেকে শুরু করা সিদ্ধান্ত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status