ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 3:29 PM

নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত এই সময় পার হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন—তবে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এসময় সালেহ উদ্দিন সিফাত সাংবাদিকদের জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দিয়েছি, আমরা একটি রিসিভ কপি নিয়েছি। সেখানে অবশ্য ১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো উল্লেখ করা হয়েছে। 

সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, “তারা জমা দিয়ে থাকতে পারে। যদি সময়ের পরে জমা দিয়ে থাকে তবে তা আমলে নেওয়ার সুযোগ নেই।” 

উল্লেখ্য, সংসদের বিরোধীদলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনও চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়। 

মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। অর্থাৎ চাকরি ছাড়ার চার মাস পেরিয়েছে তার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status