ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
৫০-এও ফিটনেসে ফাটাফাটি, কীভাবে এত টনটনে থাকেন শিল্পা শেঠি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 July, 2025, 10:40 AM

৫০-এও ফিটনেসে ফাটাফাটি, কীভাবে এত টনটনে থাকেন শিল্পা শেঠি?

৫০-এও ফিটনেসে ফাটাফাটি, কীভাবে এত টনটনে থাকেন শিল্পা শেঠি?

বয়স ৫০ ছুঁয়েছে, কিন্তু চেহারায় কিংবা মুভমেন্টে তার লেশমাত্র নেই। যেন সময়কে থামিয়ে দিয়েছেন নিজের শরীর আর মানসিক অনুশীলনে। তিনি শিল্পা শেঠি বলিউডের ‘যোগা কুইন’, যিনি শুধু সিনেমায় নয়, ফিটনেস দুনিয়াতেও অনুপ্রেরণার প্রতীক। ১৯৭৫ সালের ৮ জুন জন্ম নেওয়া এই বলিউড অভিনেত্রী আজও ফিটনেস, সৌন্দর্য আর আত্মবিশ্বাসের জীবন্ত প্রতীক। অর্ধশত বছর পেরিয়েও তিনি একদম টনটনে, প্রাণবন্ত, উদ্যমী; যার কাছে বয়স হার মানে।

ইনস্টাগ্রামে এক ঝলক দেখলেই বোঝা যায়, আজও কীভাবে দুর্দান্ত শারীরিক ফর্ম ধরে রেখেছেন তিনি। সকালবেলার রুটিন থেকে শুরু করে খাবারে পরিমিতিবোধ, সবকিছুতেই আছে এক ধরণের ডিসিপ্লিন। বয়স তার কাছে যেন কেবলই একটি সংখ্যা, নিজেকে তরুণ রাখতে কী করেন তিনি? এই নিয়েই আজকের আলাপ।৫০-এও ফিটনেসে ফাটাফাটি, কীভাবে এত টনটনে থাকেন শিল্পা শেঠি?

১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শিল্পা শেঠির। শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের পরপরই নজর কাড়েন সুন্দর মুখাবয়ব, লম্বা গড়ন আর দুর্দান্ত পারফরম্যান্সে। তারপর একে একে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি, ‘ধাড়কান’, ‘ফের মিলেঙ্গে’, ‘লাইফ ইন এ মেট্রো’সহ একাধিক সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন হিসেবে।

২০০৭ সালে ব্রিটেনের ‘বিগ ব্রাদার’ রিয়্যালিটি শোতে অংশ নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসেন শিল্পা। সেখানে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status