|
মনোনয়নপত্র গ্রহণ না করায় আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
নতুন সময় প্রতিবেদক
|
![]() মনোনয়নপত্র গ্রহণ না করায় আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সিফাত বলেন, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মোট তিনজন মনোনয়ন জমা দেন। ডা. মাহমুদা মিতু, মনিরা শারমিন এবং নুসরাত তাবাসসুম। তাঁর মধ্যে ডা. মাহমুদা মিতুর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষিত হয়েছে। নির্ধারিত সময়ের পর দাখিল করায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র কমিশন বিবেচনা করেনি। সালেহ উদ্দিন সিফাত বলেন, মনিরা শারমিন মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে আপিল করবেন। সেই প্রস্তুতি ইতিমধ্যে তিনি নিচ্ছেন। তবে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ থাকছে না নুসরাত তাবাসসুমের। ফলে নুসরাত তাবাসসুমকে এই বিষয়ে সরাসরি উচ্চ আদালতে রিট আবেদন করতে হবে। বিলম্বের কারণে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করল না ইসিবিলম্বের কারণে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করল না ইসি সিফাত বলেন, ‘হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রকে অন-মেরিট’ যাচাই করার রুল ইস্যু করে ডাইরেকশন দিলে মনোনয়নপত্রটি যাচাই করে সিদ্ধান্ত জানাবে কমিশন। আমরা অতিদ্রুত এই বিষয়ে আদালতে রিট পিটিশন দায়ের করব।’ সবশেষে সিফাত লেখেন, ‘এই আসনটি এনসিপিরই থাকবে, ইনশা আল্লাহ। আইনি লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’ উল্লেখ্য, গত মঙ্গলবার নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। বিলম্ব হওয়ায় তাঁর আবেদনটি গ্রহণ করা হয়নি বলে গতকাল বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখে ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
