ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
হেলমেট পরার কারণে চুল ঝরছে? জেনে নিন সমাধান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 July, 2025, 6:10 PM

হেলমেট পরার কারণে চুল ঝরছে? জেনে নিন সমাধান

হেলমেট পরার কারণে চুল ঝরছে? জেনে নিন সমাধান

বাইক বা স্কুটার চালাতে হলে কিংবা এগুলোতে চড়ে কোথাও যেতে হলে হেলমেট পরা আবশ্যক। কিন্তু দীর্ঘক্ষণ বা নিয়মিত হেলমেট পরে থাকলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে চুল পড়ে যাওয়া। হেলমেট পরার কারণে মাথার ত্বকে ঘাম বসে, তা থেকে হয় সংক্রমণ। আবার চুলের গোড়া ভেজা থাকার ফলেও চুল ঝরে যায়। এ বিষয়ে সম্প্রতি একটি ভিডিওতে কিছু পরামর্শ দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব।

তিনি জানান অনেক সময় হেলমেট নির্বাচনের ভুলেও হতে পারে চুলের ক্ষতি। খুব আলগা হেলমেট যেমন সুরক্ষার জন্য অনুপযুক্ত, তেমনই মাথায় এঁটে বসে থাকে এমন হেলমেটও উপযুক্ত নয়। এছাড়া আরেকটি সমস্যা হলো, মাথার ত্বকে ঘাম বসা। এর ফলেই চুলের গোড়া আলগা হয়ে চুল উঠতে শুরু করে।  অতিরিক্ত আঁটসাঁট হেলমেটের কারণে মাথার ত্বকে ঘাম বেশি বসে, একই সঙ্গে হেলমেট খোলার সময় চুলেও টান পড়ে। ফলে চুলের ক্ষতি হয়। 

জাভেদ হাবিব মনে করেন, হেলমেট হওয়া দরকার আরামদায়ক। তাছাড়া নিয়মিত হেলমেট পরতে হলে, চুলের যত্নে প্রতিদিনই শ্যাম্পু করতে হবে। এতে ঘাম জমে মাথার ত্বকে সংক্রমণের ঝুঁকি কমে যায়।

ভেজা চুলে হেলমেট পরা উচিত নয় বলে জানান জাভেদ। নিয়মিত শ্যাম্পু করার পাশাপাশি চুলে যাতে ঘাম না বসে সে জন্য সুতির কাপড় মাথায় বেঁধে নেওয়া যেতে পারে। একই সঙ্গে হেলমেটের পরিচ্ছন্নতার বিষয়েও লক্ষ রাখা জরুরি। হেলমেটের ভেতরের অংশে যে নরম প্যাড থাকে, সেখানেও ঘাম লেগে থাকে। ঠিকমতো পরিষ্কার করা না হলে সেখান থেকেও মাথার ত্বকে সংক্রমণ হতে পারে। সপ্তাহে একদিন চুলের যত্নে অ্যালোভেরা জেল মাখার পরামর্শ দেন এই কেশ বিশেষজ্ঞ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status