|
স্কুল অব লিডারশীপের উদ্যোগে
'২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচনপূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের করণীয়' শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() '২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচনপূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের করণীয়' শীর্ষক সংলাপ অনুষ্ঠিত SOLE USA এক্সিকিউটিভ মেম্বার ও ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট এডভোকেট আমিনুল ইসলাম মুনির এর সঞ্চালনায় সংলাপে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন SOLE USA-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট ড. গোলাম রাব্বানি নয়ন। SOLE Policy & Research Council (SPARK) এর প্রেসিডেন্ট ব্যারিষ্টার মঈন ফিরোজীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সংলাপের কী নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির সহ সাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি'র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া। বাংলাদেশ জাতীয় দল (বিজেডি) চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ। আরো উপস্থিত ছিলেন SOLE USA ব্যাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এম শরীফুল করীম, এক্সিকিউটিভ ডিরেক্টর ড. জামিল আহমেদ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মুহাম্মদ ফয়েজ কাউছার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান। বক্তারা বলেন বাংলাদেশ ২৪ এর আন্দোলনে স্বৈরাচারমুক্ত হয়েছে, কিন্তু জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশজুড়ে অরাজকতা হত্যাকাণ্ড আইনশৃঙ্খলার চরম অবনতি সর্বশ্রেণীর মানুষকে ভাবিয়ে তুলছে। অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অনতিবিলম্বে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় বলে মনে করছেন সংলাপে উপস্থিত বক্তারা। উল্লেখ্য, ব্যারিস্টার মঈন ফিরোজীকে প্রেসিডেন্ট করে স্কুল অব লিডারশিপের রিসার্চ উইং "SOLE Policy & Research Council" (SPARK) এর এর যাত্রা শুরু হয়। কেক কেটে SPARK এর উদ্বোধন করেন উপস্থিত নেতৃবৃন্দ। একঝাঁক গবেষক, আইনজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, রাজনীতিসচেতন বুদ্ধিজীবির সমন্বয়ে এই রিসার্চ উইং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণালব্দ ফলাফল প্রকাশ ও পরামর্শ প্রদান করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
