ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ
মো:ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Saturday, 19 July, 2025, 3:33 PM

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-সহ শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, সলিসিটর একরামুল হক মজুমদার, আরিফুল আলম নোমান, পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী। 

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপি সদস্য এডভোকেট আবুল বাশার, এডভোকেট কামরুল হাসান, উপজেলা ওলামা দল আহ্বায়ক মাওলানা নুরুল হক মাহাদী, পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মানিক, আবু আহমেদ, আব্দুস সাত্তার, মহিলা দল আহ্বায়ক রাবেয়া সুলতানা চামেলি, সদস্য সচিব মরিয়ম আক্তার হেনা, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, মৎস্যজীবী দল আহ্বায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, সদস্য সচিব মোহাম্মদ এয়াছিন, তাঁতী দল নেতা নুরুজ্জামান বাচ্চু, নাঙ্গলকোট পৌরসভা ৭নং ওয়ার্ড সভাপতি রবিউল হোসেন, সাধারন সম্পাদক নূর গোলশাহ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, পৌরসভা ছাত্রদল নেতা হারুনুর রশিদ, কলেজ ছাত্রদল নেতা কাউসার আলম মজুমদার শিবলু, ইসমাঈল হোসেন সাগর প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status