ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাসহ একাধীক মামলার আসা'মী কামরুল বিএসসি গ্রেফতার
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Saturday, 19 July, 2025, 3:18 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাসহ একাধীক মামলার আসা'মী কামরুল বিএসসি গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাসহ একাধীক মামলার আসা'মী কামরুল বিএসসি গ্রেফতার

ফিরে দেখা ২০২৪ইং সনের ২ আগষ্ট। শুক্রবার সকাল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মিছিল শেষ করে রামগঞ্জ শহরের পুলিশ বক্স চত্বরে অবস্থান নেয়। দুপুর গড়িয়ে বিকেল। একইদিন দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিনের কুলখানি অনুষ্ঠান থেকে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফিরে শহরের রামগঞ্জ টাওয়ারের সামনে অবস্থান নেন। শহরে দেখা দেয় উত্তেজনা। একটু বেশিই প্রস্তুতি নিয়ে ট্রাফিক পুলিশ বক্স এলাকায় বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অবস্থান নেয় রামগঞ্জ থানা পুলিশ।

বিকাল আনুমানিক সাড়ে ৪টায় (আছরের আজান চলছে চারদিকে) হটাৎ করেই রামগঞ্জ টাওয়ার সড়ক থেকে ধর ধর শিবির ধর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করে আওয়ামীলীগের একটি মিছিল নিয়ে পুলিশ বক্স চত্বরে রওয়ানা দেন। ট্রাফিক পুলিশ বক্স চত্বর ব্রীজের উপর আসা মাত্র রামগঞ্জ থানা পুলিশের তৎকালীন অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান একদল পুলিশ নিয়ে তাদের পথরোধ করার চেষ্টা করে। এসময় উপজেলা পরিষদের তৎকালীন ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম বিএসসিসহ  উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চৌরাস্তায় অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করে এলোপাতাড়ি মারধর করে। হামলায় ডেইলি নিউ এইজের লক্ষ্মীপুর প্রতিনিধি ফারুক হোসেনসহ আহত হন ২০/২৫জন শিক্ষার্থী। 

পরে হামলাকারীরা শিক্ষার্থীদের হাত থেকে অর্ধশতাধীক মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আগষ্টে শেখ হাসিনার দেশ ত্যাগের পর গা-ঢাকা দেয় কামরুল বিএসসিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বিকালে উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কামরুল ইসলাম বিএসসি রামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। 

কামরুল বিএসসি রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার চেয়ারম্যান আলী আকবরের ছোট ছেলে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান গোপন সংবাদের ভিত্তিতে কামরুল ইসলামকে পানপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা, লক্ষ্মীপুরে হত্যা, তারেক রহমানকে কটুক্তি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status