ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
আলফাডাঙ্গায় বিএনপির আয়োজনে তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Thursday, 17 July, 2025, 7:27 PM

আলফাডাঙ্গায় বিএনপির আয়োজনে তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আলফাডাঙ্গায় বিএনপির আয়োজনে তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে নাসির গ্রুপের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই)  বিকেলে উপজেলা সড়কে অবস্থিত বিএনপি'র একাংশের কার্যালয়ের সামনে থেকে ফরিদপুর -১ আসন এর সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিল টি উপজেলা সড়ক থেকে শুরু হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে পুন:রায় ফিরে এসে চৌরাস্তায় জড়ো হয়ে সমাবেশ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস মিয়া, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল হক রেজা, মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, যুগ্ম আহ্বায়ক মো: ইস্রাফিল মোল্লা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব,উপজেলা যুবদলের আহ্বান মো: শাহীন মোল্লা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান জিয়া, ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিয়ামত হাসান পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন কাজল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত  সংগঠনের শতশত  নেতাকর্মী উক্ত বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status