ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
বঙ্গোপসাগরে মাছ আহরণে গিয়ে ট্রলার ডুবি ৫ জন জেলে উদ্ধার ও ৬ জন নিখোঁজ
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Tuesday, 7 July, 2026, 4:38 PM

বঙ্গোপসাগরে মাছ আহরণে গিয়ে ট্রলার ডুবি ৫ জন জেলে উদ্ধার ও ৬ জন নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছ আহরণে গিয়ে ট্রলার ডুবি ৫ জন জেলে উদ্ধার ও ৬ জন নিখোঁজ

বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ আহরণে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে পটুয়াখালীর গলাচিপার ফিশিং ট্রলারে থাকা ১১ জন জেলের মধ্যে ৫ জন উদ্ধার ও ৬ জন নিখোঁজ রয়েছে। 

গত ৪ জুলাই ২০২৬ রাতে উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে এমদাদুল শিকদার এর ফিশিং ট্রলার ১১ জন জেলে নিয়ে মাছ আহরণের জন্য গভীর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওয়ানা হয়। 

উক্ত ফিশিং ট্রলারটি গত ৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০ টায় গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সমুদ্রে মাছ আহরণে থাকা অপর একটি ফিশিং ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়। 

বাকি ৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা হলো, মো: হারুন (৪৫), মো: এমাদুল(৪৫), মো: ফোরকান (৫৫), মো: আল আমিন, মো: সায়েম (২০), মো: আকাশ (২৫) এরা সবাই গলাচিপা উপজেলার স্থায়ী বাসিন্দা।

এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, নিখোঁজ ৬ জন জেলেদের উদ্ধারে গলাচিপা, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status