|
নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বৃহস্পতিবার (১৭ জুলাই) নাটোর সদর উপজেলার কাদিম সাতুরিয়া এলাকায় 'ইউনিটি এগ্রো ফিড ইন্ড্রা' নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআই অনুমোদন না নিয়ে এবং অন্য প্রতিষ্ঠানের মোড়কে মাছের খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান। একই দিনে হয়বতপুর এলাকার 'পাবনা বেকারি' প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সিএম লাইসেন্স ব্যতীত ব্রেড ও বিস্কুট উৎপাদনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সোহাগ বাবু। প্রতিষ্ঠানটিকে দ্রুত লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন সহযোগিতা করেন। বিএসটিআই রাজশাহী বিভাগের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
