ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
উজিরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
প্রকাশ: Thursday, 17 July, 2025, 7:11 PM

উজিরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

উজিরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে উজিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

‎ বৃহস্পতিবার (১৭জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে  উপজেলা পরিষদের  সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মান্নান মাস্টার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারী মোঃ খোকন সরদার, পৌর জামায়াত ইসলামের আমীর আল আমিন সরদার, বড়াকোঠা ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার হোসেন , শিকারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাসির উদ্দিন, শোলক জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম নাসির ও অপ্রমূখ।  ‎বক্তারা জানান, ২৪জুলাই আন্দোলনে যাদের সাহসী ভূমিকায় এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। 

সেই জুলাই সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এঘটনার তীব্রনিন্দা জানাই। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা। অন্যথায় জামায়াতে ইসলামী জনগণকে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status