|
শ্রীবরদীতে অবৈধ বালুকান্ডে পরিবহনসহ ৫ জনের কারাদণ্ড
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে অবৈধ বালুকান্ডে পরিবহনসহ ৫ জনের কারাদণ্ড ১৭ জুলাই বৃহস্পতিবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। সাজাপ্রাপ্তরা হলো, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা এলাকার নাজির হাওলাদারের ছেলে মো. টুটুল হাওলাদার (৪৮), একই এলাকার বাবুল আফজাল হোসেনের ছেলে মো. বাবুল মিয়া (৪৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার স্বর্গীয় মোহন চন্দ্র ঘোষের ছেলে শ্রী দিলীপ চন্দ্র ঘোষ (৫০), ময়মনসিংহ সদরের মাছুদুর রহমানের ছেলে মো. শাহিনুর রহমান শাহিন (৩৩) এবং একই এলাকার আবু সাঈদের ছেলে মো. ইয়াসিন (২৫)। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। বার বার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন অব্যাহত রাখে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সবসময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে: ডিসি কাউসার আজিজ
ফেইক ছবি ভাইরাল: বিএনপি ও প্রশাসনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ সেলিমের ফেসুবক পোষ্ট
তারাগঞ্জের গ্রামীণ জনপদে শান্তির সুবাতাস: ইউএনও মোনাব্বর হোসেনের দক্ষ নেতৃত্বে পাল্টে যাচ্ছে গ্রাম পুলিশ
বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু
