ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
গাছায় চিরুনি অভিযানে ৫ জন আওয়ামী সহযোগীসহ গ্রেফতার-৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 July, 2025, 7:21 PM

গাছায় চিরুনি অভিযানে ৫ জন আওয়ামী সহযোগীসহ গ্রেফতার-৭

গাছায় চিরুনি অভিযানে ৫ জন আওয়ামী সহযোগীসহ গ্রেফতার-৭

সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ চিরুনি অভিযানের অংশ হিসেবে  গাজীপুরের গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রুবেল খান (৩৪), জহির রায়হান (৩২), দিদার হোসেন (৩৬), আল আমিন ওরফে আবির হোসেন রনি (২৯), মো. সোহেল রানা (৩৩), আলিফ কোরাইশী জয় (৩৩) ও মানিক শেখ (২৪)। এদের মধ্যে ৫জন নিষিদ্ধ সংগঠন আ'লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও দু'জনকে অন্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সময়ে গাছা থানা এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে এ বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকায় মাদক, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ কর্মকান্ড নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।

এব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে বৈষম্যের মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ অভিযান রাজনৈতিক বিবেচনায় নয়, বরং অপরাধীদের পাকড়াও করা ও অপরাধ  নির্মূলের অংশ হিসেবে এটি একটি চলমান প্রক্রিয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status