|
চাঁপাইনবাবগঞ্জ জুলাই শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জ জুলাই শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠিত এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ফোরামের সভাপতি মো. ইসাহাক আলী, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাব্বির আহমেদ, রাজ প্রমুখ। বক্তারা বলেন, জুলাই বাংলাদেশের জন্য এমন একটি মাস যে মাসে ফ্যাসিবাদ মুক্ত হতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তরুনেরা। গণতন্ত্র ফিরে পেতে এবং বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে দেশের তরুন যুব সমাজ ওই সময়ের ফ্যাসিস্ট প্রশাসনের সামনে বুক চেতিয়ে রুখে দিয়েছিল বুলেটের অগ্রযাত্রা। আর তাই শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের মত হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশের নতুন স্বাধীনতা যেন কোনভাবেই লক্ষ্যভ্রষ্ট না হয় সে লক্ষ্যে কাজ করার আহŸান জানানো হয় জুলাই শহিদ দিবসের আলোচনা সভায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
