|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র গুলি, ভারতীয় মহিষ জব্দ
এস এম সাখাওয়াত জামিল দোল, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র গুলি, ভারতীয় মহিষ জব্দ মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০ টার দিকে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করে ৫৩ বিজিবি। বুধবার (১৬ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এই তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের দেখতে পেয়ে তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। গুলির শব্দে চোরাকারবারিরা রাতের আঁধারে পালিয়ে গেলে সেখান থেকে ১০ টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। অধিনায়ক আরো বলেন, জব্দকৃত মহিষগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল। কিন্তু দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরাকারবারিদের বেশি দূর ধাওয়া করতে পারেনি টহলরত বিজিবি সদস্যরা। ফলে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
