ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে প্রভাতী প্রকল্পের এলসিএস সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 3 July, 2025, 6:39 PM

ভূরুঙ্গামারীতে প্রভাতী প্রকল্পের এলসিএস সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ

ভূরুঙ্গামারীতে প্রভাতী প্রকল্পের এলসিএস সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের থানাঘাট বাজারের এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  (৩ জুলাই) এলজিইডি ভূরুঙ্গামারীর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাতী প্রকল্প কুড়িগ্রামের মার্কেট সুপারভিশন লাভলিহুড অফিসার  মনজুরুল হক, প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার রোস্তম আলী, এলজিইডি হিসাব সহকারী সাজ্জাদুর ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক ভুরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রবিউল ইসলাম লিটন।

এ সময় উপকারভোগী ৭৯ জনের মাঝে নগদ অর্থ ৯ লক্ষ ১৫ হাজার ৬ শ ৯৮ টাকা  বিতরন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status