ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
তেঁতুলিয়ার ভজনপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Thursday, 3 July, 2025, 6:37 PM

তেঁতুলিয়ার ভজনপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত

তেঁতুলিয়ার ভজনপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বিদ্যুত বিভাগের (নেসকোর) প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন , গণস্বাক্ষর কর্মসূচি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে । তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি , ৬ নং ভজনপুর ও ৭ নং দেবনগড় ইউনিয়ন পরিষদের বিদ্যুত গ্রাহক ও সর্বস্তরের জনগনের অংশগ্রহনে ভজনপুর বাজারের মহাসড়কের প্বার্শে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

০৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি , ৬ নং ভজনপুর ও ৭ নং দেবনগড় ইউনিয়নের নেসকো বিদ্যুত সরবরাহ লাইনের নতুন সংযোগ প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বক্তারা বলেন বিগত ফ্যাসিষ্ট সরকার বিদ্যুত খাতে অভাবনীয় লুটপাট এর প্রকল্প প্রিপেইট মিটার সংযোগ। এই প্রকল্পের মাধ্যমে স্বৈরাচারের দোসররা বিদ্যুত বিভাগ থেকে হাজার হাজর কোটি টাকা লুটপাট করেছিল যা এখনও অব্যাহত রয়েছে। ঐ প্রিপেইড মিটারের নামে জনগনের টাকা ডিজিটাল লুটপাটের কারখানা হিসাবে ব্যাখা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

ভজনপুর পাথরবালি সরবরাহকারী ব্যবসায়ী ও কল্যান সমিতির সভাপতি হামিদুল হাসান লাবু বলেন র্দীঘ ১৬ বছর ধরে এ অঞ্চলের মানুষকে গলাচিপে ধরা হয়েছিল। ব্যাবসা বানিজ্য শিক্ষা , চাকুরী কর্মসংস্থানের পিছনে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠির মধ্যে দিনের পর দিন বৈষম্যের প্রাচীর তৈরী করেছিলেন তৎকালীন স্বৈরাচার আওয়ামীলীগ সরকার। ৫ ই আগষ্টের পর নতুন বাংলাদেশ গঠিত হলে দীরে ধীরে এ অঞ্চলের ব্যবসা বানিজ্যের দ্বার খুলতে শুরু করে। এই অঞ্চলের কৃতি সন্তান ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারের মধ্যস্থতায় পাথর বালি উত্তোলনের সম্ভবনা খুজে পায়। ঠিক তখনি বিদ্যুত বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও বিগত স্বৈরাচার সরকারের দোসর নেসকোর প্রকৌশলীরা নির্যাতিত এই কর্মজীবী মানুষের উপর মরার উপর খাড়ার ঘা হিসাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেয়।  অবিলম্বে এই   কর্মসচি বন্ধের দাবি জানিয়ে ভবিষ্যতে আরও জড়ালো কর্মসূচির কথা জানানো হয়।

মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় চেম্বার অব কর্মাসের পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, ছাত্রনেতা আল আমিন, জীবন, নাঈম,  সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শির্ক্ষাথীবৃন্দ । মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status