ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘কাব কার্নিভাল ২০২৫
মোঃ মোজাম্মেল হোসেন, কাপাসিয়া
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 3:54 PM

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘কাব কার্নিভাল ২০২৫

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘কাব কার্নিভাল ২০২৫

বাংলাদেশ স্কাউটস, কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে এবং প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো কাব স্কাউটদের প্রাণের উৎসব ‘কাব কার্নিভাল ২০২৫’। সোমবার (২৩ জুন) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। 

কাব কার্নিভালে অংশগ্রহণ করেন উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১'শ ৮০ জন শিক্ষার্থী, অভিভ যোগে উপজেলার ইউনিট লিডার, উডব্যাজার এবং উপজেলা স্কাউট কমিটির সদস্যবৃন্দ। দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের একযোগে উদ্বোধন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। সারা দেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। 

তাছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা স্কাউট কমিটির মাধ্যমে প্রোগ্রাম টি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতিমন্ত্রী ডাঃ তামান্না তাসনীম সকাল ১০টায় জাতীয় পতাকা এবং উপজেলা স্কাউট কমিশনার মোঃ মোবারক হোসেন প্রধান ও সম্পাদক ওমর ফারুকের স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, জেলা সম্পাদক আব্দুস সাত্তার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, ওসমান গনি , আমজাদ হোসেন, পাপড়ি, তোফাজ্জল হোসেন প্রমুখ। দিনব্যাপী কাব কার্নিভালে ৬টি আকর্ষণীয় স্টেশনভিত্তিক প্রতিযোগিতা- তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য এবং রিং ছোড়া। 

এ সকল ক্রীড়া ও শিক্ষামূলক কার্যক্রমে কাব স্কাউটরা আনন্দের পাশাপাশি নেতৃত্ব, মনঃসংযোগ ও সহনশীলতার চর্চা করার সুযোগ পায়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাব কার্নিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। 

এতে শিশুদের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাব কার্নিভালের মতো আয়োজনগুলো শিশুদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৃজনশীলতা বাড়ায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status