|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অধিকারবিষয়ক কর্মশালা
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেম বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এই কর্মশালায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য তথ্য অধিকার আইন, এ আইন প্রণয়নের পটভূমি, আইনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সংশ্লিষ্ট বিধি ও প্রবিধি এবং এসবের বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নবনিযুক্ত কর্মকর্তাদের পাশাপাশি বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষণ দেন বিমানের প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা মহাব্যবস্থাপক জনসংযোগ এ বি এম রওশন কবীর এবং উপমহাব্যবস্থাপক লিগ্যাল অ্যাফেয়ার্স মো. আল মাসুদ খান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
