ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 2:28 PM

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সমমানসংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের সকাল ৮ টা থেকে দশটা পর্যন্ত ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার আয়োজনে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন নাহার লাকি, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ফজলে রাব্বি, আফরোজা মুনমুনসহ অন্যান্যরা।

এ সময়ে অবস্থান কর্মসূচিতে তারা বলেন তাদের যে ছয় দফা দাবি রয়েছে সেগুলো মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status