|
লামায় ৬দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন
মোঃ জুবাইরুল ইসলাম, লামা
|
![]() লামায় ৬দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন ২৪'ই জুন,২৫ইং(মঙ্গলবার) সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিকে সমর্থন দিয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন লামা উপজেলা শাখার সভাপতি রমিজ উদ্দিন,সাধারন সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ, সহ সভাপতি নাছির উদ্দিন সহ লামা উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারী। এছাড়া অবস্থান কর্মসূচীতে উপস্থিত হয়ে একত্বতা ঘোষনা করেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়া,প্রধান সহকারী মংপ্রু মার্মা ও ক্যাশিয়ার আব্দু সাত্তার প্রমূখ। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর প্রস্তাবিত দাবিগুলো উল্লেখ করে তারা বলেন,নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে বেতন স্কেল উন্নীতকরণ,পদোন্নতির ক্ষেত্রে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করা,পূর্বে প্রাপ্ত বা প্রাপ্য সকল উচ্চতর গ্রেট পরবর্তী বেতন স্কেলের সাথে যোগ করা,পূর্বে ইন সার্ভিস এসআইটি কোর্স সম্পন্নকারী সকলকে ডিপ্লোমা সম্পন্ন হিসেবে গণ্য করতে হবে বলে দাবি উপস্থাপন করেন। তারা আরও বলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর প্রস্তাবিত দাবিগুলো মেনে নেওয়া না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তারা দুই ঘন্টা অবস্থান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
